কুষ্টিয়ায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়।।
Reporter Name
/ ৭০
Time View
Update :
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
Share
কুষ্টিয়ায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম-এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ আগস্ট ২০২৬) দুপুর ৩টায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং কুষ্টিয়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, জননিরাপত্তা ও পুলিশের কার্যক্রম নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।
এ সময় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে সাংবাদিকরা তাঁদের মতামত, পরামর্শ ও প্রত্যাশার কথা নবাগত পুলিশ সুপারের কাছে তুলে ধরেন।
নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম বলেন, নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত কুষ্টিয়া গড়ে তুলতে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ, জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি কুষ্টিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), কুষ্টিয়া; কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ; ডিআইও-১ (ডিএসবি), কুষ্টিয়া, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।