চট্টগ্রামের চন্দনাইশে গ্রাম্যমান আদালত তিনটি দোকান থেকে ভেজাল পণ্য বিক্রয়ের দায়ে ৬০০০ টাকা জরিমানা আদায় করেছেন। বুধবার বিকাল পাঁচটার সময় উপজেলার দোহাজারী পৌরসভায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান। তিনি দোহাজারী পৌরসভার তিনটি দোকান যথাক্রমে মোহাম্মদীয়। ট্রেডার্স,, সাঙ্গু জেনারেল ট্রেডিং ,মক্কা ইলেকট্রিক হার্ডওয়ার এন্ড সেনিটারি, দোকান সমূহ থেকে ভেজাল পণ্য ডাক্তার ফ্রেক্সিট ভেজাল চাঁদ ঢালাইয়ের কেমিক্যাল ৮৬ লিটার রং জব্দ করে ময়লা ফেলার জায়গায় ফেলে দিয়ে নষ্ট করে ফেলেন । তিনটি দোকানের কর্মরত মোঃ সাদেক, মইনুদ্দিন, ও আব্দুল মন্নান এর নিকট থেকে এই জরিমানা আদায় করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান ভোক্ত। অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৪১ ধারা মোতাবেক এই জরিমানা আদায় করা হয় বলে জানান। তিনি আরো বলেন এটি একটি নিয়মিত অভিযানের অংশ, এই অভিযান ভেজাল পন্যের বিরুদ্ধে অব্যাহত থাকবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ঝন্টু বিকাশ চাকমা, অফিস সহকারী শাহেদ আহমদ, পিডি লাইট কোম্পানির কর্মকর্তা মোর্শেদ খান প্রমুখ।