কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ চারজন নিহত
Reporter Name
/ ৭৪
Time View
Update :
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
Share
কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ চারজন নিহ
ডেক্স রিপোর্ট : ভারতের কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী, দুই বছর বয়সী কন্যাসন্তান এবং শ্বশুর নিহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত দেবাশীষ দত্ত কুষ্টিয়ার সাংবাদিক মহলে পরিচিত মুখ। তিনি নাগরিক টেলিভিশনের সাবেক কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে স্থানীয় সাংবাদিকতার বিভিন্ন সূত্রে উল্লেখ রয়েছে।
জানা গেছে, চিকিৎসার উদ্দেশ্যে দেবাশীষ দত্ত তাঁর পরিবারের সদস্যদের নিয়ে ভারতে গিয়েছিলেন। তাঁরা টানা ১৩ দিন বেঙ্গালুরুতে অবস্থান করেন। এরপর ঘটনার একদিন আগে কলকাতায় এসে একটি আবাসিক হোটেলে ওঠেন। সেখানেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী, মাত্র দুই বছর বয়সী কন্যাসন্তান এবং শ্বশুরের মর্মান্তিক মৃত্যু হয়।
একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী হিসেবে দেবাশীষ দত্ত কুষ্টিয়ার সাংবাদিকতা অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন। তাঁর আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
চিকিৎসার জন্য ভারতে গিয়ে এমন মর্মান্তিক পরিণতি যেন ভাগ্যের নির্মম পরিহাস। বিশেষ করে একই পরিবারের চারজনের একসঙ্গে প্রাণহানির ঘটনায় স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
নিহতদের আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষজন।