• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

Reporter Name / ৭৮ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

আবিদুর রহমান বাবুল স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তিনজন এবং সিআর মামলায় সাজাপ্রাপ্ত দুইজনসহ মোট পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চন্দনাইশ থানা পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় এবং থানার অফিসার ইনচার্জ এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে ২ অক্টোবর রাত ১০টা থেকে ৩ অক্টোবর সকাল সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় অধীর জলদাস (৪৫), খোকন জলদাস (৩৪) ও মো. আরমান (২৬)-কে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া সিআর মামলা নং-২৭৪/২০ ও দায়রা নং-২৩০/২০-এর এনআই অ্যাক্টের ১৩৮ ধারার মামলায় সাজাপ্রাপ্ত কহিনুর আক্তার এবং সিআর মামলা নং-৬৩/২৪-এর এনআই অ্যাক্টের ১৩৮ ধারার মামলায় সাজাপ্রাপ্ত মো. নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচ আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd