• শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]

এলএসটিডি প্রকল্পের আওতায় ধনবাড়ীতে ব্রি ধান১০২ ও ব্রি ধান১০৫ এর মাঠ দিবস অনুষ্ঠিত

Reporter Name / ১৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

এলএসটিডি প্রকল্পের আওতায় ধনবাড়ীতে ব্রি ধান১০২ ও ব্রি ধান১০৫ এর মাঠ দিবস অনুষ্ঠিত

মোঃ দেলোয়ার হোসেন ডিস্ট্রিক্ট ক্রাইম রিপোর্টার টাঙ্গাইল

আজ এলএসটিডি প্রকল্পের অর্থায়নে এবং ব্রি আঞ্চলিক কার্যালয়, ধনবাড়ী, টাঙ্গাইলের তত্ত্বাবধানে ধনবাড়ী উপজেলার কিসামত প্রযুক্তি গ্রামে ব্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের জাত ব্রি ধান১০২ এবং ব্রি ধান১০৫-এর নমুনা ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলার কৃষি কর্মকর্তা জনাব মাসুদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ব্রি আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইলের প্রধান ড. মসউদ ইকবাল, (এসএসও এবং প্রধান), আদিবা আফরিন রিম, বৈজ্ঞানিক কর্মকর্তা এবং কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের অংশ হিসেবে উল্লিখিত দুইটি জাতের ১০ বর্গমিটার জমি থেকে নমুনা ফসল কর্তন করা হয়। পরবর্তীতে ফলন বিশ্লেষণ করে ১৪% আর্দ্রতায় গড় ফলন যথাক্রমে ব্রি ধান১০২ : ৩২ মণ/বিঘা, ব্রি ধান১০৫ : ৩০ মণ/বিঘা
মাঠ দিবসে আনুমানিক ১২০-১৫০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। উপস্থিত কৃষকগণ ধান জাতসমূহের ফলন, রোগ সহনশীলতা এবং অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এবং জাতসমূহের সার্বিক কর্মক্ষমতায় সন্তোষ প্রকাশ করেন।
এই আয়োজনের মাধ্যমে কৃষকদের মাঝে ব্রি উদ্ভাবিত উন্নত ধান জাত সম্প্রসারণ এবং আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণে আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd