• শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
  • [gtranslate]

কুরবানী

আরিফুল ইসলাম / ৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

  • কুরবানী মোঃ

  • আরিফুল ইসলাম

আল্লাহর নিকট পৌঁছে না পশুর
গোশত ও রক্ত,
তাক্বওয়া পৌঁছাইয়া আল্লাহর নিকট
ঈমান রাখো শক্ত।

তাক্বওয়ার মাধ্যমে কুরবানী দাও
লোক দেখাইয়া নয়,
কলিজার ভেতর রাখো সদা
আল্লাহ তা’য়ালার ভয়।

হিংসা-বিদ্বেষ আর অহংকার নামক
মনের পশুটাকে,
কুরবানীর পশুর সাথে তারে যবেহ করে
মুক্ত রাখো ঈমানটাকে।

কুরবানী দাও রবের নামে
উজাড় করে মন,
গরীব-দুঃখীদের পাশে আপন হয়ে
থেকো সারাক্ষণ।

কুরবানী দাও হালাল টাকায়
মেনে আল্লাহর বাণী,
তবেই তো ভাই শুদ্ধ হবে
তোমার কুরবানী।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd