কবিরুল রহমান বাবুল স্টাফ রিপোর্টার ঃ
চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আদালতের সাজা পরোয়ানাভুক্ত তিনজন এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত চারজন রয়েছেন।
চন্দনাইশ থানা পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলমের দিকনির্দেশনায় এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সিআর সাজা পরোয়ানাভুক্ত হাবিবুর রহমান, মো. নুরুল ইসলাম ও জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন আইনে আদালতের সাজা ও পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর মামলায় মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত মো. বেলাল উদ্দিন, মো. রফিক, আবুল কালাম ও মঞ্জুর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ডের পাশাপাশি ১৫ থেকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল।
পুলিশ জানায়, গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর যথাযথ পুলিশ পাহারায় তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
চন্দনাইশ থানার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।