• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]

পুশ- ইন ব্যার্থ ফিরিয়ে নিলো ১২ ভারতীয়কে বিএসএফ

Reporter Name / ১৭ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

পুশ- ইন ব্যার্থ ফিরিয়ে নিলো ১২ ভারতীয়কে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক ঃ
টানা চার দিন কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই ১২ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। (১৫ জুন সোমবার) বেলা সাড়ে ১১ টার দিকে বিলগাথুয়া সীমান্তের ১৫০/৩ এস পিলারের কাছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র সাথে পতাকা বৈঠকের পর তাদের ফিরিয়ে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষীরা। কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা এবং বিএসএফ’র পক্ষে রানীনগর বিএসএফ ক্যাম্পের এপি সুনীল কুমার ইয়াদব। বৈঠকে বিজিবি ও বিএসএফের মধ্যে সংক্ষিপ্ত আলোচনার পর শূন্যরেখায় চার দিন ধরে অবস্থানরত ১২ জনকে ফিরিয়ে নিতে সম্মত হয় বিএসএফ। পরে তারা ওই ১২ জনকে ফিরিয়ে নিয়ে চলে যান।

উল্লেখ্য গত শুক্রবার ভোরে চারজন নারী, চারজন পুরুষ ও চারজন শিশুকে উপজেলার চরবিলগাথুয়া সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশী ভূখণ্ডে ঢুকিয়ে দেয় বিএসএফ। পরে স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে বিজিবিকে জানায়।

বিজিবি স্থানীয়দের সহযোগিতায় ওই ১২ জনকে পুশব্যাক করে। এরপর থেকে তারা সীমান্তের শূন্যরেখায় মানবতার জীবনযাপন করছিল। এর আগে শনিবার এক পতাকা বৈঠকে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd