• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নির্বাচনে অপসাংবাদিকতা বন্ধে দ্রুত আইনগত ব্যবস্থার গ্রহণেন দাবি উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন ইয়াকুব আলী দুইটি ড্রাম ট্রাক আটক ও আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা সাংবাদিক সেহলিকে অভিনন্দন আগামী জি-২০ সম্মেলনে আমন্ত্রণ পাবে না দক্ষিণ আফ্রিকা, বন্ধ হচ্ছে মার্কিন অর্থ হোয়াইট হাউসের পাশে গুলির পর আফগানদের অভিবাসন প্রক্রিয়া স্থগিত নির্বাচন আয়োজনে সার্বিক সহযোগিতা করবে নৌবাহিনী: নৌবাহিনী প্রধান ভূমিকম্পে আহত ২০৩ জন এখনও হাসপাতালে ভর্তি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা রিটার্নিং কর্মকর্তা হিসেবে ইসির কর্মকর্তাদের দেওয়ার সুপারিশ বিএনপির

ফিফার উদ্যোগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আফগান নারীরা

Reporter Name / ৩১৪ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

আফগান শরণার্থী নারী ফুটবলারদের নিয়ে ফিফার এক অনন্য উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রথম আন্তর্জাতিক ট্যালেন্ট ক্যাম্প। জুলাই মাসে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত এই ক্যাম্পে অংশ নিয়েছিলেন আফগান জাতীয় দলের সাবেক কয়েকজন খেলোয়াড়, যারা তালেবান শাসনের পর দেশ ছেড়ে পালিয়ে আসেন।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসার পর দেশটিতে নারীদের খেলাধুলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে। ফলে জাতীয় নারী দলের খেলোয়াড়দের আন্তর্জাতিক মঞ্চে খেলার স্বপ্নও ছিন্ন হয়ে যায়। ফিফা ও বিশ্ব ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, কোনো দলকে আন্তর্জাতিকভাবে প্রতিনিধিত্ব করতে হলে সেই দেশের স্বীকৃত ফুটবল ফেডারেশনের অনুমোদন প্রয়োজন হয়। কিন্তু তালেবান-নিয়ন্ত্রিত আফগান ফুটবল ফেডারেশন নারীদের খেলাধুলারই অনুমতি দেয় না।

তবে চলতি বছর মে মাসে এক নতুন আশার আলো জ্বেলে দেয় ফিফা। তারা ‘আফগান উইমেনস রিফিউজি টিম’ গঠনের অনুমোদন দেয় এবং সাবেক স্কটিশ আন্তর্জাতিক ফুটবলার পলিন হ্যামিলকে দলের কোচ হিসেবে নিয়োগ দেয়। ৫৩ বছর বয়সী হ্যামিল বলেন, ‘এই প্রজেক্ট সত্যিই অসাধারণ। খেলোয়াড়েরা আবার একসঙ্গে মাঠে ফিরতে পারছে, একে অপরের পাশে দাঁড়াচ্ছে। তারা এমন কিছু স্মৃতি গড়বে, যা হয়তো আর কখনো তৈরি হতো না। ’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd