• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নির্বাচনে অপসাংবাদিকতা বন্ধে দ্রুত আইনগত ব্যবস্থার গ্রহণেন দাবি উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন ইয়াকুব আলী দুইটি ড্রাম ট্রাক আটক ও আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা সাংবাদিক সেহলিকে অভিনন্দন আগামী জি-২০ সম্মেলনে আমন্ত্রণ পাবে না দক্ষিণ আফ্রিকা, বন্ধ হচ্ছে মার্কিন অর্থ হোয়াইট হাউসের পাশে গুলির পর আফগানদের অভিবাসন প্রক্রিয়া স্থগিত নির্বাচন আয়োজনে সার্বিক সহযোগিতা করবে নৌবাহিনী: নৌবাহিনী প্রধান ভূমিকম্পে আহত ২০৩ জন এখনও হাসপাতালে ভর্তি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা রিটার্নিং কর্মকর্তা হিসেবে ইসির কর্মকর্তাদের দেওয়ার সুপারিশ বিএনপির

আগামী জি-২০ সম্মেলনে আমন্ত্রণ পাবে না দক্ষিণ আফ্রিকা, বন্ধ হচ্ছে মার্কিন অর্থ

নিজস্ব প্রতিবেদক ঃ / ৪০৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ডেস্ক রিপোর্ট ঃ

আগামী বছর যুক্তরাষ্ট্রে আয়োজিত জি-২০ শীর্ষ সম্মেলনে দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ জানানো হবে না। শুধু তাই নয়, অবিলম্বে আফ্রিকান দেশটিকে মার্কিন অর্থ প্রদানও বন্ধ করা হবে। নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৬ সালের ডিসেম্বরে ফ্লোরিডার ডোরালে অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের গলফ রিসোর্টে ওই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমার নির্দেশে দক্ষিণ আফ্রিকা আগামী বছর ফ্লোরিডার গ্রেট সিটি অফ মিয়ামিতে আয়োজিত জি-২০ সম্মেলনে আমন্ত্রণ পাবে না। দক্ষিণ আফ্রিকার আচরণ বিশ্বকে দেখিয়ে দিয়েছে, তারা কোথাও সদস্যপদ পাওয়ার যোগ্য দেশ নয়। আমরা তাদের জন্য সমস্ত অর্থ প্রদান এবং ভর্তুকি বন্ধ করতে যাচ্ছি। অবিলম্বে তা কার্যকর করা হবে।’

জি-২০ জোট বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোট। জোটটির শীর্ষ সম্মেলন থেকে দক্ষিণ আফ্রিকাকে বাদ দেওয়া একটি অভূতপূর্ব পদক্ষেপ। এটা বাস্তবায়ন হলে জোটটির ২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো দেশকে সম্মেলন থেকে সরাসরি বাদ দেওয়া হবে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ট্রাম্পের পদক্ষেপ ‘দুঃখজনক’। এক্সে এক পোস্টে তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা একটি সার্বভৌম সাংবিধানিক গণতান্ত্রিক দেশ। বৈশ্বিক প্ল্যাটফর্মে অংশগ্রহণের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলাকে আমরা সম্মান করি না।’

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের মুখপাত্র ভিনসেন্ট ম্যাগওয়েনিয়া সিএনএনকে বলেন, তারা ট্রাম্পের ঘোষণাটি জানতে পেরেছেন। তবে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না আসলে আমরা এটিকে কেবল জল্পনা হিসাবেই ধরে নেব।

শ্বেতাঙ্গ কৃষকদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ এনে ট্রাম্প গত ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার জন্য সাহায্য স্থগিত করেছিলেন। তবে নতুন ঘোষণায় কোন কোনো খাতে অর্থ প্রদান বন্ধ করা হচ্ছে, তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd